নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সন্ধ্যার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালান। এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
আরো পড়ুন , কুলাউড়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মোজাক্কের বারী অভিযোগ করে বলেন, গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারের দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার চারদিন পর ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ ১৩ জনকে আসামি করে হাতিয়া থানায় আমি একটি মামলা দায়ের করি।তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেফতার করতে স্থানীয় ভৈরব বাজারে আসেন হাতিয়া থানার এসআই মাহবুব উদ্দিন। অভিযানে আমি মামলার এজাহার নামীয় আসামি রিয়াজকে পুলিশকে দেখিয়ে দেই।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন