দৈনিক সংবাদ দিগন্ত

থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষে কম্বোডিয়ায় বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ

কম্বোডিয়ায় বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ

থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে নারী ও শিশুসহ ৫ লাখেরও বেশি কম্বোডিয়ান নাগরিক চরম দুর্ভোগে রয়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে চালানো গোলাবর্ষণ, রকেট হামলা ও বিমান হামলা থেকে বাঁচতে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।’ 

আরও পড়ুন, পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা ৪ সৈন্য নিহত

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় শুরু হওয়া এই সীমান্ত সংঘাতের কারণে থাইল্যান্ডেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিষয় : সংঘর্ষ থাইল্যান্ড প্রাণঘাতী কম্বোডিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষে কম্বোডিয়ায় বাস্তুচ্যুত ৫ লাখের বেশি মানুষ

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে নারী ও শিশুসহ ৫ লাখেরও বেশি কম্বোডিয়ান নাগরিক চরম দুর্ভোগে রয়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে চালানো গোলাবর্ষণ, রকেট হামলা ও বিমান হামলা থেকে বাঁচতে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।’ 

আরও পড়ুন, পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা ৪ সৈন্য নিহত

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় শুরু হওয়া এই সীমান্ত সংঘাতের কারণে থাইল্যান্ডেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত