দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

নওগাঁয় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ১৬ জন হলেন সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার হাসান (৪৫), রাণীনগর উপজেলার গোনা গ্রামের জাহাঙ্গীর আলম (৬৩), কচুয়া গহেলাপুর গ্রামের আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মমতাজ উদ্দিন (৫৫), পত্নীতলা উপজেলার বটতলী এলাকার মিজানুর রহমান (৪০) ও হরিরামপুর এলাকার মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মো. মোসলেম প্রধান (৪১)।

আরো পড়ুন: লাল কালির চিরকুটে জামায়াতকর্মীকে হত্যার হুমকি

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২) পরিচালিত হয়। উক্ত অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬ জন  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরো বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট-২’ পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে থেকে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

এই অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা হতে এই ১৬ জন ফ্যাসিস্টসহ বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট তামিলসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

বিষয় : গ্রেপ্তার নওগাঁ আওয়ামীলীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত