দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি
শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাবপুর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। ভিড়, কান্না আর চাপা ক্ষোভে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।শুক্রবার সকাল ১০টার দিকে হাদির শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড়। কেউ চোখের জল মুছছেন, কেউবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন।

আরও পড়ুন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ

স্বজনদের কণ্ঠে একটাই দাবি—এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে ওসমান হাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এর মধ্যেই গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মৃত্যু হয় হাদির।

খবর শোনার পর তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। হাদির শ্বশুর সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিষয় : বরিশাল শ্বশুরবাড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি
0:00 0:00
1.0x