দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এক ঘণ্টাব্যাপী মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ম অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিটি ভুল উত্তরের বিপরীতে ০.২০ নম্বর কর্তন করা হবে। পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার  চেয়ারম্যান মুহা আল মামুন, ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান।

আরও পড়ুন, নেত্রকোনায় মানবিকতা ও কর্মগুণে প্রশংসিত পৌর প্রশাসক: আরিফুল ইসলাম সরদার

এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ ইমদাদুল হক, উপদেষ্টা ডঃ মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মোঃ মাসুদ রানা ও মোঃ ওয়ালীউল্লাহ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক সুবিধার্থে তথ্য কেন্দ্র, ছবি তোলার জন্য ফটো ফ্রেম এবং নান্দনিক আয়োজন এর মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকল অভিভাবক এবং শিক্ষার্থীগণ কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর আগামীতে এই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের আহ্বান জানান।

বিষয় : পরীক্ষা সাতক্ষীরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x