দৈনিক সংবাদ দিগন্ত

হোটেল করিডোর থেকে অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার

হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোনস আর নেই

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা টমি লি জোনসের মেয়ে। যদিও এ অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। 

ভিক্টোরিয়া ছিলেন টমি লি জোনস ও তার সাবেক স্ত্রী কিম্বার্লি ক্লাফলির মেয়ে। বাবার মতো তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অতিথি হোটেলের কর্মীদের খবর দেন। পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে তারা সান ফ্রান্সিসকো ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পান। পরে তাকে উদ্ধার করা হয়।

বাবার মতো হয়ে উঠেছিলেন অভিনেত্রী ভিক্টোরিয়া জোনস

আরও পড়ুন, ভারতীয় তারকা জুটি জয় ও মাহির সম্পর্ক বিচ্ছেদের পথে

অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন ভিক্টোরিয়া। ২০০২ সালে বাবার চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’–এ তিনি প্রথম অভিনয় করেন। পরে ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও কাজ করেন, যেখানে তার সৎমা ডন লরেল জোনস ছিলেন স্টিল ফটোগ্রাফার। এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’–এর একটি পর্বেও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

বিষয় : হলিউড অভিনেত্রী মরদেহ হোটেল যুক্তরাষ্ট্রে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হোটেল করিডোর থেকে অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে হলিউড অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা টমি লি জোনসের মেয়ে। যদিও এ অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। 

ভিক্টোরিয়া ছিলেন টমি লি জোনস ও তার সাবেক স্ত্রী কিম্বার্লি ক্লাফলির মেয়ে। বাবার মতো তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অতিথি হোটেলের কর্মীদের খবর দেন। পিপল ম্যাগাজিনকে সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে তারা সান ফ্রান্সিসকো ফেয়ারমন্ট হোটেলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পান। পরে তাকে উদ্ধার করা হয়।

বাবার মতো হয়ে উঠেছিলেন অভিনেত্রী ভিক্টোরিয়া জোনস

আরও পড়ুন, ভারতীয় তারকা জুটি জয় ও মাহির সম্পর্ক বিচ্ছেদের পথে

অল্প বয়সেই অভিনয়ে পা রেখেছিলেন ভিক্টোরিয়া। ২০০২ সালে বাবার চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’–এ তিনি প্রথম অভিনয় করেন। পরে ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’ ছবিতেও কাজ করেন, যেখানে তার সৎমা ডন লরেল জোনস ছিলেন স্টিল ফটোগ্রাফার। এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’–এর একটি পর্বেও অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত