দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

স্বামীর ইউনিফর্মে টিকটক ভিডিও, কনস্টেবল প্রত্যাহার

স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশের ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল মো. সাইফুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিমা খাতুন নামের ওই নারীর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন।

ওসি আরও জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেন। তবে তখন পর্যন্ত তাদের কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে সিমা খাতুন পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দিয়েছেন এ বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাৎক্ষণিকভাবে সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে পুলিশ লাইনে যোগ দেন।

আরও পড়ুন, চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানের বাসায় গুলি হামলা

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশের পোশাক কোনো অবস্থাতেই অন্য কেউ পরিধান করতে পারেন না। এটি একটি ফৌজদারি অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : টিকটক আরএমপি কনস্টেবল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্বামীর ইউনিফর্মে টিকটক ভিডিও, কনস্টেবল প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

স্বামীর পুলিশের ইউনিফর্ম পরে টিকটকে ভিডিও প্রকাশের ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কনস্টেবল মো. সাইফুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের আদেশে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিমা খাতুন নামের ওই নারীর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন।

ওসি আরও জানান, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেন। তবে তখন পর্যন্ত তাদের কাবিননামার কাগজপত্র পাওয়া যায়নি। তবে সিমা খাতুন পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দিয়েছেন এ বিষয়টি সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর তাৎক্ষণিকভাবে সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে পুলিশ লাইনে যোগ দেন।

আরও পড়ুন, চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানের বাসায় গুলি হামলা

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশের পোশাক কোনো অবস্থাতেই অন্য কেউ পরিধান করতে পারেন না। এটি একটি ফৌজদারি অপরাধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x