চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে টিকটক ভিডিও তৈরির অভিযোগকে কেন্দ্র করে গৃহবধূ সুবর্ণা আক্তারের মরদেহ দাফন নিয়ে নজিরবিহীন উত্তেজনা ও টানাপোড়েনের ঘটনা ঘটেছে।স্থানীয়দের বিরোধিতা ও কবরস্থান কমিটির আপত্তির কারণে দীর্ঘ জটিলতা শেষে প্রশাসনের হস্তক্ষেপে এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে শেষ পর্যন্ত দাফন সম্পন্ন হয়।নিহত সুবর্ণা আক্তার (৩৫) চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার ওহিদ মোল্লার মেয়ে এবং তিন সন্তানের জননী।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।আরও পড়ুন , পাওনা টাকাকে কেন্দ্র করে বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দুই কিশোর আটক পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ নিজ গ্রামে আনা হলে শুরু হয় দাফন নিয়ে জটিলতা।স্থানীয় একটি অংশ অভিযোগ তোলে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ভিডিও তৈরি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেন। এ কারণে কবরস্থানে দাফন নিয়ে আপত্তি জানানো হয়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কবরস্থান কমিটির সঙ্গে আলোচনা করে সমাধান করে।পরে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে রাতেই তার দাফন সম্পন্ন হয়।আরও পড়ুন , রাতভর আতঙ্ক, ভাঙ্গায় ঝুলন্ত অবস্থায় মিলল তরুণীর মরদেহ