দৈনিক সংবাদ দিগন্ত

সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে আমিরাতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

আমিরাতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা সকল ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া সরকার। এর ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ বন্দর থেকে সরে যেতে হচ্ছে আমিরাতকে। সোমালিয়া সরকার বলছে, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগের প্রেক্ষিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।সোমালিয়ার এক জ্যেষ্ঠ সরকারি সূত্র ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের দেখা নথি অনুযায়ী, সোমবার মোগাদিশু সরকার আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে। এতে ফেডারেল সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও আঞ্চলিক প্রশাসনের সঙ্গে করা সব ধরনের সমঝোতা অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে বলা হয়, বেরবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরে আমিরাতের সঙ্গে চলমান সব সহযোগিতা এ সিদ্ধান্তের আওতায় পড়বে।

আরো পড়ুন , টানা বিক্ষোভে রণক্ষেত্র ইরান নিহত বেড়ে ৬৫০

এ ছাড়া সোমালিয়ার মন্ত্রিসভা আমিরাতের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার বিষয়ে ‘গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ’ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির অনেক নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, এটি সঠিক পথে একটি পদক্ষেপ। সোমালিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজোও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমিরাতের পক্ষ থেকে ।

বিষয় : সোমালিয়া সার্বভৌমত্ব প্রতিরক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে আমিরাতকে সোমালিয়া ছাড়ার নির্দেশ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা সকল ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া সরকার। এর ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ বন্দর থেকে সরে যেতে হচ্ছে আমিরাতকে। সোমালিয়া সরকার বলছে, দেশের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার অভিযোগের প্রেক্ষিতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।সোমালিয়ার এক জ্যেষ্ঠ সরকারি সূত্র ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের দেখা নথি অনুযায়ী, সোমবার মোগাদিশু সরকার আমিরাতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করে। এতে ফেডারেল সরকার, সংশ্লিষ্ট সংস্থা ও আঞ্চলিক প্রশাসনের সঙ্গে করা সব ধরনের সমঝোতা অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে বলা হয়, বেরবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরে আমিরাতের সঙ্গে চলমান সব সহযোগিতা এ সিদ্ধান্তের আওতায় পড়বে।

আরো পড়ুন , টানা বিক্ষোভে রণক্ষেত্র ইরান নিহত বেড়ে ৬৫০

এ ছাড়া সোমালিয়ার মন্ত্রিসভা আমিরাতের সঙ্গে করা দ্বিপক্ষীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসহ সব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ন করার বিষয়ে ‘গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ’ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির অনেক নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সাংবাদিক ও রাজনৈতিক পর্যবেক্ষক মন্তব্য করেছেন, এটি সঠিক পথে একটি পদক্ষেপ। সোমালিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজোও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমিরাতের পক্ষ থেকে ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত