দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট চারটি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

মোট চারটি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে চার আসনে বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৯ জনের বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় আবেদন নাকচ করা হয়। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়। 

সাতক্ষীরা-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন এর দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মনোনয়ন যাচাই শেষে বৈধ ও স্থগিত তালিকা প্রকাশ

সাতক্ষীরা-৩ আসন থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো শহিদুল আলমসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়েজ কুরনির মনোনয়নপত্র স্থাগিত রাখা হয়। বৈধ প্রাথীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিএনপি’র কাজী আলাউদ্দীন এবং জাতীয় পার্টির মো. আলিপ হোসেন। 

সাতক্ষীরা-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এস এম মোস্তফা আল মামুন। তিন মনোনয়নপত্র বাতিল হয় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদের। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয় : মনোনয়নপত্র সাতক্ষীরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট চারটি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এতে চার আসনে বিএনপি জামায়াতের সকল প্রার্থীসহ মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৯ জনের বাতিল এবং একজনের স্থগিত রাখা হয়েছে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবর রহমান-এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় আবেদন নাকচ করা হয়। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর মনোনয়নপত্র সাময়িক স্থগিত রাখা হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়। 

সাতক্ষীরা-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির (রুহুল আমীন হাওলাদার গ্রুপ) প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন এর দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে মনোনয়ন যাচাই শেষে বৈধ ও স্থগিত তালিকা প্রকাশ

সাতক্ষীরা-৩ আসন থেকে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র এম এ আসাফউদ্দৌলা খান, স্বতন্ত্র মো শহিদুল আলমসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. ওয়েজ কুরনির মনোনয়নপত্র স্থাগিত রাখা হয়। বৈধ প্রাথীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিএনপি’র কাজী আলাউদ্দীন এবং জাতীয় পার্টির মো. আলিপ হোসেন। 

সাতক্ষীরা-৪ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির মো. আব্দুর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এস এম মোস্তফা আল মামুন। তিন মনোনয়নপত্র বাতিল হয় গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা, ও স্বতন্ত্র মো. আব্দুল ওয়াহেদের। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত