দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি
শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাবপুর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। ভিড়, কান্না আর চাপা ক্ষোভে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।শুক্রবার সকাল ১০টার দিকে হাদির শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড়। কেউ চোখের জল মুছছেন, কেউবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন।

আরও পড়ুন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ

স্বজনদের কণ্ঠে একটাই দাবিএ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে ওসমান হাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এর মধ্যেই গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মৃত্যু হয় হাদির।

খবর শোনার পর তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। হাদির শ্বশুর সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিষয় : বরিশাল শ্বশুরবাড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শোকে স্তব্ধ হাদির শ্বশুরবাড়ি

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাবপুর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। ভিড়, কান্না আর চাপা ক্ষোভে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।শুক্রবার সকাল ১০টার দিকে হাদির শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড়। কেউ চোখের জল মুছছেন, কেউবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন।

আরও পড়ুন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহ

স্বজনদের কণ্ঠে একটাই দাবিএ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে ওসমান হাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এর মধ্যেই গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মৃত্যু হয় হাদির।

খবর শোনার পর তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। হাদির শ্বশুর সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত