দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

রুমিন ফারহানার হলফনামায় যেসব তথ্য উঠে এসেছে

রুমিন ফারহানা

সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, রুমিন ফারহানার নামে রাজধানীর ধানমন্ডিতে পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে নগদ ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা।

আরো পড়ুন , ক্ষমতায় এলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপির

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন। দাখিল করা হলফনামায় দেখা যায়, ধানমন্ডির ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে হেবানামা যার মূল্য অজানা বলে উল্লেখ করেছেন। তবে ঢাকার লালমাটিয়া অবস্থিত পাঁচ কাঠা জমি ও পাঁচটি ফ্ল্যাট তিনি বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যার জন্য কোনো মূল্য পরিশোধ করা হয়নি।

আরো পড়ুন , পদত্যাগ করা এনসিপির নেতাদের ফেরাতে আলোচনা চলছে: আখতার হোসেন

 এছাড়া পুরানা পল্টনে ১ হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের একটি স্পেস রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে ৬৫ লাখ টাকা।হলফনামায় তিনি পেশা হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট উল্লেখ করেছেন। তার নামে কোনো ব্যাংক জমা, বিদেশি মুদ্রা, শেয়ার, বন্ড বা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই। নিজের নামে কোনো যানবাহনও নেই। তবে তার কাছে ১০ ভরি স্বর্ণালংকার রয়েছে। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি বলেও উল্লেখ করেছেন।অন্যদিকে রুমিন ফারহানা তার নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির উৎস হিসেবে নিজের আইন পেশা হতে আয় হওয়া ২০ লাখ টাকা খরচ করবেন। প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদী তার নির্বাচনের জন্য স্বেচ্ছায় ৫ লাখ টাকা দান করবেন বলে তিনি উল্লেখ করেছেন।

বিষয় : মনোনয়নপত্র রুমিন হলফনামা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রুমিন ফারহানার হলফনামায় যেসব তথ্য উঠে এসেছে

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত