ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে জয় পেয়েছেন।বৃহস্পতিবার রাত পৌনে ১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।আরও পড়ুন, নোয়াখালী-৬: হাতিয়ায় ব্যালট বাক্সে ভোটারের চিঠি, আব্দুল হান্নান মাসউদ বিজয়ীবিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৫০০ ভোট। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।