দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

ভুল রক্ত সঞ্চালনের অভিযোগে ভোলায় প্রসূতির মৃত্যু

ভোলায় প্রসূতির মৃত্যু

ভোলা শহরের কালিনাথ বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এক প্রসূতি রোগীকে ভুল রক্ত দেওয়ায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওই স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।নিহত নারীর নাম লামিয়া আক্তার। তিনি ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার মো. শরীফের স্ত্রী।সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যুর পর রাতে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।নিহতের স্বজনদের অভিযোগ, গত বুধবার বিকেলে প্রসূতি মা লামিয়া আক্তারকে তারা কালিনাথ রায়ের বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে ভর্তি করেন। পরদিন বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। 

আরো পড়ুন , সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর জন্য বি-পজিটিভ রক্তের ব্যবস্থা করতে বলেন।তবে লামিয়া আক্তারের রক্তের গ্রুপ ছিল ও-পজিটিভ। অভিযোগ রয়েছে, ভুলবশত তার শরীরে বি-পজিটিভ রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার কিছুক্ষণ পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেদিন সন্ধ্যায় সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।এ ঘটনায় রোগীর স্বজনরা বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের মালিক, চিকিৎসক ও নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে স্বজনদের বিক্ষোভ শুরু হলে স্বাস্থ্যকেন্দ্রটির মালিক ও সংশ্লিষ্ট চিকিৎসকরা পালিয়ে যান বলে জানা গেছে। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।

বিষয় : ভোলা প্রসূতির মৃত্যু ভুল রক্ত ভোলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভুল রক্ত সঞ্চালনের অভিযোগে ভোলায় প্রসূতির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

ভোলা শহরের কালিনাথ বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এক প্রসূতি রোগীকে ভুল রক্ত দেওয়ায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ওই স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।নিহত নারীর নাম লামিয়া আক্তার। তিনি ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস রোড এলাকার মো. শরীফের স্ত্রী।সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যুর পর রাতে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।নিহতের স্বজনদের অভিযোগ, গত বুধবার বিকেলে প্রসূতি মা লামিয়া আক্তারকে তারা কালিনাথ রায়ের বাজার এলাকার বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে ভর্তি করেন। পরদিন বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। 

আরো পড়ুন , সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা রোগীর জন্য বি-পজিটিভ রক্তের ব্যবস্থা করতে বলেন।তবে লামিয়া আক্তারের রক্তের গ্রুপ ছিল ও-পজিটিভ। অভিযোগ রয়েছে, ভুলবশত তার শরীরে বি-পজিটিভ রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার কিছুক্ষণ পরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেদিন সন্ধ্যায় সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।এ ঘটনায় রোগীর স্বজনরা বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের মালিক, চিকিৎসক ও নার্সদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে স্বজনদের বিক্ষোভ শুরু হলে স্বাস্থ্যকেন্দ্রটির মালিক ও সংশ্লিষ্ট চিকিৎসকরা পালিয়ে যান বলে জানা গেছে। ফলে তাদের বক্তব্য জানা যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত