ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে ঘিরে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে।শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আহমেদ প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রাকিবা আক্তার (১৮) লাউর ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা।স্বজনদের অভিযোগ, প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামান সিজারিয়ান অপারেশন করেন। কিন্তু অপারেশনের কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।আরো পড়ুন , ফটিকছড়িতে টিউবওয়েল চুরির অভিযোগে সালিসে মারধর এক নিহত, এক আহতপরিবারের দাবি, বিষয়টি গোপন রেখে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে অন্যত্র নেওয়ার চেষ্টা করে। তবে অ্যাম্বুলেন্সে তোলার সময়ই তারা বুঝতে পারেন, রাকিবার মৃত্যু হয়েছে।রাকিবার মা রেহেনা আক্তার বলেন, “আমার মেয়ের কোনো শ্বাস-প্রশ্বাস ছিল না, তখনই বুঝেছি সে আর বেঁচে নেই।”ঘটনার পর চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।রোববার (৫ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।