ঝিনাইদহের কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর পর অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।স্থান ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অবস্থিত ‘নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভর্তি করা হয় সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমকে। ওই দিনই তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। তবে অস্ত্রোপচার কক্ষেই (ওটি) প্রসূতি শিল্পী বেগমের মৃত্যু হয়। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই এমন মর্মান্তিক পরিণতি ঘটেছে বলে অভিযোগ করেন স্বজনরা। তবে চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে নবজাতক শিশুটিকে জীবিত অবস্থায় বের করতে সক্ষম হন।ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।
আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
অভিযান পরিচালনার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বারবাজারের সাতগাছিয়া গ্রামে গিয়ে এতিম নবজাতক শিশুটিকে দেখে আসেন এবং তার সার্বিক খোঁজখবর নেন। শিশুটির লালন-পালনের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রসূতির পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, গুড়ো দুধ ও প্রয়োজনীয় শিশুসামগ্রী তুলে দেওয়া হয়।পরবর্তীকালে দুপুরে ‘নিউ গরীবশাহ ক্লিনিকে’ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও চিকিৎসাসেবার সঠিক মান বজায় না রাখা এবং ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। একই সাথে ক্লিনিক মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।ঘটনার বিষয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ জানান, “প্রসূতির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই আমরা শিশুটির শারীরিক অবস্থা জানতে ও পরিবারকে সহায়তার উদ্দেশ্যে তাদের বাড়ি যাই। চিকিৎসায় অবহেলা ও অনিয়মের কোনো সুযোগ নেই। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই ক্লিনিকটি সিলগালা এবং জরিমানার আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন তদারকি অব্যাহত থাকবে।”
বিষয় : জরিমানা প্রসূতির মৃত্যু ভুল চিকিৎসা

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন