দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে বৈধ তারেক রহমানের মনোনয়ন

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

আরো পড়ুন , বড় ধাক্কা এনসিপিতে পদত্যাগ করলেন ১৪ নেতা

তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বগুড়ার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই মনোনয়নপত্র জমা দেন।

বিষয় : মনোনয়ন তারেক রহমান বগুড়া বৈধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে বৈধ তারেক রহমানের মনোনয়ন

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

আরো পড়ুন , বড় ধাক্কা এনসিপিতে পদত্যাগ করলেন ১৪ নেতা

তৌফিকুর রহমান বলেন, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরণের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বগুড়ার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সদর আসনের নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এই মনোনয়নপত্র জমা দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত