দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

ফেনীর শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানায়, শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অফিসের কাজ শেষ করে প্রতিদিনের মতো বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।

রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে দ্রুত ওপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, ‘দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে।

আরও পড়ুন, পাইকগাছায় পরিবেশ বিপন্ন অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত

এতে সিঁড়িঘরে থাকা ৩টি মোটরসাইকেল ও ২টি বসার বেঞ্চ পুড়ে গেছে। আমরা ওপর তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’ ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ব্যাংক আগুন ফেনী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফেনীর শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানায়, শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের ওই শাখায় অফিসের কাজ শেষ করে প্রতিদিনের মতো বুধবারও ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা।

রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে দ্রুত ওপরে থাকা ব্যক্তিরা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, ‘দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে।

আরও পড়ুন, পাইকগাছায় পরিবেশ বিপন্ন অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত

এতে সিঁড়িঘরে থাকা ৩টি মোটরসাইকেল ও ২টি বসার বেঞ্চ পুড়ে গেছে। আমরা ওপর তলা থেকে নিচে এসে আগুন নেভানোর কাজ করায় আগুন ছড়াতে পারেনি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’ ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত