দৈনিক সংবাদ দিগন্ত

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন, দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংগৃহীত ছবি

কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজ্যটির ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে সেই দপ্তরের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান চলাকালীন ‘অব্যবস্থাপনার’ অভিযোগের জেরে অরূপ বিশ্বাস ইস্তফা দেওয়ার প্রস্তাব দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। যুবভারতীতে বিশৃঙ্খলার পরই মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মমতা। ওইদিনই একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি অতি তৎপরতার সঙ্গে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করেছে রাজ্য। তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেইসঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও।
আরো পড়ুন dailysdigantabd.com/post/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F/

গত শনিবার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়। এর জবাব দিতে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। পাশাপাশি, বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত যতদিন চলবে, ততদিন নিলম্বিত (সাসপেন্ড) থাকবেন তিনি। ক্রীড়া ও যুববিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শোকজ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থের দপ্তর থেকে বিবৃতি প্রকাশ করে এই নির্দেশ জানানো হয়েছে।

বিষয় : পদত্যাগ পশ্চিমবঙ্গ মমতা_বন্দ্যোপাধ্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন, দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজ্যটির ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে সেই দপ্তরের দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠান চলাকালীন ‘অব্যবস্থাপনার’ অভিযোগের জেরে অরূপ বিশ্বাস ইস্তফা দেওয়ার প্রস্তাব দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন। যুবভারতীতে বিশৃঙ্খলার পরই মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মমতা। ওইদিনই একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি অতি তৎপরতার সঙ্গে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করেছে রাজ্য। তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেইসঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও।
আরো পড়ুন dailysdigantabd.com/post/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%8B%E0%A6%9F/

গত শনিবার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়। এর জবাব দিতে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। পাশাপাশি, বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত যতদিন চলবে, ততদিন নিলম্বিত (সাসপেন্ড) থাকবেন তিনি। ক্রীড়া ও যুববিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শোকজ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থের দপ্তর থেকে বিবৃতি প্রকাশ করে এই নির্দেশ জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত