আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার দিনভর একাধিক সভা ও পদযাত্রায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের ভাষণ বাস্তবতার সঙ্গে মেলে না এবং তা অনেক সময় মিথ্যার ফুলঝুরি ছাড়া কিছু নয়। মমতা অভিযোগ করেন, সাধারণ মানুষের সমস্যার কথা না তুলে কেন্দ্র বারবার ভিন্ন প্রসঙ্গ সামনে আনছে। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় নীতির সমালোচনা করে বলেন, দেশে লুটপাট চলছে এবং সাধারণ মানুষ এর প্রভাব ভোগ করছে।আরও পড়ুন, হরমুজ নিয়ে নতুন হুঁশিয়ারি: অবরোধ চললে পথ বন্ধ করবে ইরানতিনি আরও দাবি করেন, বিদেশে গিয়ে এক ধরনের বক্তব্য দেওয়া হলেও রাজ্যে এসে ভিন্ন অবস্থান নেওয়া হয়, যা দ্বিচারিতার পরিচয়। নির্বাচনী প্রচারে নারী ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দলের সংগ্রামে মা-বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই লড়াই জনগণের অধিকারের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজনৈতিক ঘটনায় শুধুমাত্র তার দলকে লক্ষ্যবস্তু করা হয়, অন্যদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। এতে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।আরও পড়ুন, হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলিশনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের একাধিক সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। দলীয় শীর্ষ নেতৃত্বের সক্রিয় উপস্থিতিতে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে দাবি করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এমন তীব্র বক্তব্য জনমত প্রভাবিত করার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণের মাধ্যমে রাজ্যভিত্তিক রাজনৈতিক বার্তা জোরালো করার চেষ্টা করছে তৃণমূল। সব মিলিয়ে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে, যা আগামী দিনে পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।