দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

পটুয়াখালীতে তারেক রহমানের নাম ব্যবহার করে চাঁদা দাবি, টাকা না পেয়ে দোকানে তালা

চাঁদা দাবি, টাকা না পেয়ে দোকানে তালা

পটুয়াখালীতে তারেক রহমানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং টাকা না পেয়ে দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর বিএনপির উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী তৌহিদুল ইসলাম (৫৮) পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেট এলাকার বাসিন্দা। তার অভিযোগ, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাড়ির পাশের জমিতে নির্মিত তার দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়।

তৌহিদুল ইসলাম জানান, গত ১৯ ডিসেম্বর দোকানের সামনে কাজ করার সময় শাহিন গাজী তার কাছে এসে বলেন, ‌‘তারেক রহমান বাংলাদেশে আসছেন। আমরা ঢাকায় যাবো, খরচ দেন।’ এসময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে চলে যান। পরে এলাকার ঠিকাদার জাহাঙ্গীরের মাধ্যমে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘আমি জেলা বিএনপি নেতা মোস্তাক আহমেদ পিনু ভাইকে বিষয়টি জানিয়েছি, তারপরও ওরা আমার দোকানে তালা দিলো। আমার শারীরিক ও আর্থিক অবস্থার কথা জানিয়ে পাঁচ হাজার টাকা দিতে রাজি হই। কিন্তু বিষয়টি জানার পর শাহিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ঢাকার কর্মসূচি শেষ করে পটুয়াখালী ফিরে এসে আমার দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি দেন।’

ভুক্তভোগীর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবুও তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে আগেও হুমকি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য ২০ ডিসেম্বর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলেও জানান। এ বিষয়ে ঠিকাদার জাহাঙ্গীর বলেন, ‘শাহিন গাজী আমাকে তৌহিদুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলেছিলেন। তারেক রহমানের অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার কথা বলা হয়েছিল। আমি বিষয়টি জানালে তৌহিদ ভাই পাঁচ হাজার টাকা দিতে রাজি হন। এরপর শাহিন রাগারাগি করেন। পরে শুনেছি দোকানে তালা দেওয়া হয়েছে।’

আরও পড়ুন, কুয়াশায় থমকে গেল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল

তবে অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী বলেন, ‘তৌহিদুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। টাকা চাওয়া বা দোকানে তালা দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ জাহাঙ্গীরের মাধ্যমে চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাহাঙ্গীর নিজেও আওয়ামী লীগ করে। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন।’ পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘বিষয়টি এখনো আমার জানা নেই। তবে তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয় : তালা তারেক_রহমান পটুয়াখালী চাঁদা দোকান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পটুয়াখালীতে তারেক রহমানের নাম ব্যবহার করে চাঁদা দাবি, টাকা না পেয়ে দোকানে তালা

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত