দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুরে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূর ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।পুলিশ ও ভুক্তভোগী জানায়, মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের বাসিন্দা মোছা. শারমিন আক্তারের (২৭) স্বামী প্রবাসে থাকেন। স্বামীর সঙ্গে যোগাযোগের জন্য নিজের মোবাইলে থাকা কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করতেন তিনি। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় একটি অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তাঁর ব্যক্তিগত কিছু নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়ে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ১ লাখ টাকা চাঁদা দাবিও করা হয়।আরও পড়ুন, জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধনথানায় দায়ের করা অভিযোগে বলা হয়, দাবিকৃত টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী ও তাঁর সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে তিনি মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং বিষয়টি স্বামীকে জানান। পরে তাঁর স্বামী বিদেশ থেকে দেশে ফিরে আসেন। পরে পুলিশের পরামর্শে অভিযুক্তদের ধরতে পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী শনিবার (২ মে) রাতে নির্ধারিত স্থানে টাকা দেওয়ার কথা জানালে অভিযুক্ত ব্যক্তি আলামপুর গ্রামের একটি স্থানে টাকা রাখতে বলেন। ভুক্তভোগী সেখানে টাকা সদৃশ কাগজ ভর্তি একটি ব্যাগ রেখে আসেন।এর কিছুক্ষণ পর রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত বিল্লাল হোসেন (২৯) ওই ব্যাগ নিতে এলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবির বার্তা ও ভিডিওর প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন জানান, শরিফুল ইসলাম বিদ্যুৎ (২৮) নামের আরেক ব্যক্তি তাঁকে ওই ছবি ও ভিডিও সরবরাহ করেন এবং ভুক্তভোগীর কাছে পাঠিয়ে টাকা আদায়ের নির্দেশ দেন। তবে ছবিগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।আরও পড়ুন, সুনামগঞ্জের জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হলেন মধ্যনগরের চয়নিকএ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ডিজিটাল মাধ্যমে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের বিষয়টি গুরুতর অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুরে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, যুবক আটক