দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র প্রার্থীতা বৈধ ঘোষণা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন।এর আগে ২৫ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াত আমিরের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরো পড়ুন , প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা

এই আসন থেকে বিএনপির স্থানীয় সংগঠক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।জামায়াত ও বিএনপির প্রধান দুই প্রার্থীর পাশাপাশি আরও ছয়টি দল ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন—আহমেদ সাজেদুল হক রুবেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম), মো. শামসুল হক (জাতীয় পার্টি), মো. আশফাকুর রহমান (জাতীয় সমাজতান্ত্রিক দল), খান শোয়েব আমান উল্লাহ (জনতার দল), মোবারক হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম।

বিষয় : মনোনয়নপত্র জামায়াত আমির বৈধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র প্রার্থীতা বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন।এর আগে ২৫ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জামায়াত আমিরের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরো পড়ুন , প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা

এই আসন থেকে বিএনপির স্থানীয় সংগঠক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।জামায়াত ও বিএনপির প্রধান দুই প্রার্থীর পাশাপাশি আরও ছয়টি দল ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন—আহমেদ সাজেদুল হক রুবেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম), মো. শামসুল হক (জাতীয় পার্টি), মো. আশফাকুর রহমান (জাতীয় সমাজতান্ত্রিক দল), খান শোয়েব আমান উল্লাহ (জনতার দল), মোবারক হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত