বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের জন্য শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা সভাপতি, ঢাকা-১৭ আসনে জামায়াতের নমিনি ডা. এসএম খালিদুজ্জামান।
আরও পড়ুন, ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি স্থগিত, জানাজায় অংশ নেওয়ার আহ্বান
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন