দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপমন্ত্রী পদমর্যাদা লাভ করেছেন

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

জনগণের সেবায় ছুুটে চলেছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

সেবায় ছুুটে চলেছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

দেশের সাধারণ জনগণের কাছাকাছি সরকারি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি কাজ করছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের কর্মকর্তারা সরকারি সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নসহ জনগণের প্রকৃত সেবায় নিয়োজিত হবেন এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্বের বাইরে গিয়েও অনেক সময় যখন কোনো কোনো সরকারি কর্মকর্তা সাধারণ জনগণকে ভালো রাখার জন্য দিন রাত কাজ করেন আর তাঁদের কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয় তখন তাঁরা সাধারণ জনগণসহ আপামর জনতার শ্রদ্ধার পাত্রে পরিণত হন। এমনই একজন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। 

নেত্রকোনা পৌরসভায় যোগদানের পর থেকেই নিজ কর্মগুণে তিনি জয় করে চলেছেন পৌরবাসীর মন। জানা যায় তিনি পৌরসভার উন্নয়নে অসংখ্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তার কাছে আসা সব সেবা প্রার্থীকে তিনি হাসিমুখে কাঙ্খিত সেবা দেওয়ার চেষ্টা করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সম্পূর্ণরূপে দালালমুক্ত হয়ে সরকারি সেবা পেতে পারে সেই উদ্যোগ নিয়েছেন। নেত্রকোনা পৌরসভায় যোগদানের পর থেকে তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। পৌরসভার প্রতিটি সেক্টরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। 

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়া সদর তালশহর এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগ

নেত্রকোনা পৌরসভাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি। জনবান্ধব এই পৌর প্রশাসকের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌরসভার প্রত্যন্ত এলাকা থেকে আসা সর্বস্তরের মানুষের সাথে ক্লান্তিহীনভাবে নানা অভিযোগ, আবেদন-নিবেদন নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। কাউকে নিরাশ বা হতাশ না করে আইনের ভেতরে থেকে সকলের সমস্যা-চাওয়া পুরণ করতে সাধ্যমত চেষ্ঠা অব্যাহত রেখে যাচ্ছেন তিনি। 

বর্তমানে পুরো পৌরসভার সকল কার্যক্রম তিনি অত্যন্ত চৌঁকুসভাবে সামলাচ্ছেন। তাঁর বিচক্ষণতা আর বুদ্ধিমত্তা দিয়ে সমানতালে স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌরসভার সকল দপ্তর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।নাগরিকদের নানা আবেদনের বিষয়গুলো নিজ উদ্যোগে খোঁজ নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে তড়িৎগতিতে নিচ্ছেন সকল সিদ্ধান্তগুলো।

আরও পড়ুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটিতে সুপার ফাইভে যারা

ব্যস্ততার মাঝেও পুরো পৌরসভা ঘুরে ঘুরে চিহ্নিত করছেন বঞ্চিত,অনুন্নত এবং অবহেলিত এলাকাগুলো। পাশাপাশি দ্রুত সমাধানের জন্য সবাইকে নির্দেশনা দিচ্ছেন। এদিকে বিগত বছরে পৌরসভার উন্নয়নের নামে যে কল্পকাহিনী শুনে আসছিল পৌর নাগরিকরা তারই বাস্তব দেখতে পাচ্ছেন আরিফুল ইসলাম সরদার পৌর প্রশাসকের দায়িত্বভার নেয়ার পর হতেই। পুরো পৌরসভাবেকে উন্নয়নের আওতায় নিয়ে আসতে মাস্টারপ্লান করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজের দরপত্র আহবান করছেন। খুব সহসাই পৌর নাগরিকরা পৌরসভার সিংহভাগ সুবিধা ভোগ করতে পারবেন এমনটাই আশা করছেন পৌরসভার নাগরিকরা। 

জানা যায়, নেত্রকোনায় সবচে দুর্নীতিগ্রস্হ আর অনিয়মে নিমজ্জিত প্রতিষ্ঠান নেত্রকোনা পৌরসভা। অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে দুর্নীতি আর অনিয়মের লাগাম টেনে ধরাই তাঁর প্রধান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে করে প্রশংসাও কুঁড়িয়েছেন বেশ। সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করাসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন করে ইতিমধ্যে তিনি পৌরসভায় একজন মানবিক প্রশাসক হিসেবে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

বিষয় : আরিফুল ইসলাম জনগণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জনগণের সেবায় ছুুটে চলেছেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত