দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটিতে সুপার ফাইভে যারা

দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটিতে সুপার ফাইভে যারা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের দীর্ঘ সময় পর পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটি। গত শনিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হিসেবে জাকারিয়া তাহের সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হলেও ‘সুপার ফাইভ’-এর বাকি তিনটি পদ তখন ঘোষণা করা হয়নি। অনুমোদিত আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল হক ভূইয়া স্বপনের নাম যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পাঁচ সদস্যের আংশিক কমিটি সম্পন্ন হয়।

আরও পড়ুন, সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ২৪ নভেম্বর। এরপর চলতি বছরের ২ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং প্রায় ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়। আংশিক কমিটির সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা বর্তমানে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূইয়া স্বপন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস। সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান ভূইয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি। 

আরও পড়ুন, ব্রাহ্মণবাড়িয়া সদর তালশহর এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগ

এছাড়া তিনি কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। সভাপতি জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, জাতীয় নির্বাহী কমিটি পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।

বিষয় : কুমিল্লা সুপার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটিতে সুপার ফাইভে যারা

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত