দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম দেশের অর্থনীতির চালিকাশক্তি: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

চট্টগ্রাম দেশের অর্থনীতির চালিকাশক্তি

বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির গতি ও প্রবাহ অনেকটাই চট্টগ্রামকে ঘিরে আবর্তিত হচ্ছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। দেশের প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড), ভারী শিল্পকারখানা, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ কার্যক্রম এই অঞ্চলের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চল কার্যত বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। 

গত শনিবার (২০ ডিসেম্বর) নগরের পাঁচতারকা রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ‘চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, চট্টগ্রামের ভূ-রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক সক্ষমতাকে পূর্ণভাবে কাজে লাগাতে হলে সিঙ্গাপুর, দুবাই ও হংকংয়ের মতো বৈশ্বিক ও আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে কানেক্টিভিটি আরও জোরদার করতে হবে। সমুদ্র, পাহাড় ও সমতলের বৈচিত্র্যময় সমন্বয়ে গঠিত এই অঞ্চল বিপুল সম্ভাবনাময় হলেও কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য একটি শক্তিশালী ও কার্যকর আর্থিক ব্যবস্থার বিকল্প নেই।

তিনি জানান, উৎপাদনমুখী খাতে সহজ ও স্বল্পমূল্যের অর্থায়ন নিশ্চিত করাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে এসএমই এবং কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়াতে ব্যাংকগুলোর আঞ্চলিক প্রধানদের আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে থাকা অব্যবহৃত অর্থ দ্রুত চট্টগ্রাম অঞ্চলের যোগ্য গ্রাহকদের মাঝে বিতরণের নির্দেশনাও দেন গভর্নর। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে প্রতিটি ব্যাংককে অন্তত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। ড. আহসান এইচ মনসুর বলেন, ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে তাল মেলাতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিজিটাল এবং ক্যাশলেস লেনদেন ব্যবস্থার বিস্তার জরুরি। 

আরও পড়ুন, নেত্রকোণায় অবৈধ ইটভাটার রাজত্ব, নিরব পরিবেশ অধিদপ্তর

এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব সমুদ্রবন্দর ও বিমানবন্দরে সার্বক্ষণিক আর্থিক লেনদেন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, এ লক্ষ্যে দ্রুত আরটিজিএস (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) সিস্টেম চালু করা হবে, যা বাণিজ্য কার্যক্রমে নতুন গতি আনবে। বিশেষজ্ঞদের মতে, গভর্নরের এই বক্তব্য ও দিকনির্দেশনা চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে জাতীয় অর্থনীতিকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : চট্টগ্রাম কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রাম দেশের অর্থনীতির চালিকাশক্তি: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত