ফিলিস্তিনের গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছে।এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হন। সংস্থাটির ধারণা, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য প্রাণ হারিয়ে থাকতে পারেন।
আরো পড়ুন ,ইরানের কেরমানে নিরাপত্তা চেকপোস্টে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত
প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া সালেম পরিবারের বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এ অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা।
আরো পড়ুন , পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন, দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সিভিল ডিফেন্স জানায়, সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। একটি এক্সকাভেটরসহ অপ্রতুল যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
বিষয় : গাজা মৃতদেহ ধ্বংসস্তূপ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন