কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হয় আর একটি গ্রামে আগুন লেগে যায়।রাশিয়ার কৌশলগত জ্বালানি রপ্তানি এবং লজিস্টিক কেন্দ্র ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা ওই জাহাজ দুটি থেকে সব ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে।কের্চ প্রণালীর তীরবর্তী ভোলনা ক্রাইমিয়া সেতুর খুব নিকটবর্তী একটি এলাকা। ক্রাইমিয়া সেতু রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবহন রুট।
আরো পড়ুন , ইরান-ইসরায়েল সংঘর্ষ ফের শুরু হওয়ার শঙ্কা বাড়ল
এটি রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে।ইউক্রেন প্রায়ই ক্রাস্নোদার অঞ্চলে ড্রোনযোগে হামলা চালায়। এসব হামলার লক্ষ্য থাকে তেল শোধনাগার, জ্বালানি তেলের ডিপো, বন্দর ও বিমান ঘাঁটিগুলো।কৃষ্ণ সাগর অঞ্চলটি রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সামরিক লজিস্টিকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রাইমিয়া উপদ্বীপ সংলগ্ন এই অঞ্চলটি ইউক্রেনের ড্রোন হামলার আওতার মধ্যে অবস্থিত।
বিষয় : ক্ষতিগ্রস্ত ইউক্রেন রাশিয়া

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন