দৈনিক সংবাদ দিগন্ত

ইরান-ইসরায়েল সংঘর্ষ ফের শুরু হওয়ার শঙ্কা বাড়ল

ইরান-ইসরায়েল

ইরান ফের তার পরমাণু কেন্দ্রগুলো পুনর্গঠন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্প্রসারণ করছে। যা কেবল ইসরায়েলের জন্যই নয় বরং মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্যও বিপদজনক বলে আশঙ্কা করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে দেশটি।মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসিকে এ তথ্য জানিয়েছেন ওই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা ও চার সাবেক মার্কিন কর্মকর্তা।প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম আবার বাড়ানোর কাজ শুরু করেছে ইরান। একই সঙ্গে ইরান পরমাণু সমৃদ্ধি কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, যা যুক্তরাষ্ট্র গত জুনে বোমাবর্ষণে ধ্বংস করেছিল। ইরানের এসব কার্যক্রম অত্যন্ত উদ্বেগের বিষয়।

আরো পড়ুন ,আরব আমিরাতসহ বিভিন্ন দেশে পবিত্র রজবের চাঁদ দেখা গেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডায় বৈঠকের কথা রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ওই বৈঠকে বোঝাতে চান, ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। সেই সঙ্গে ট্রাম্পকে নতুন সামরিক অভিযানগুলোতে যুক্ত হওয়ার বা সহায়তা পাওয়ার কথাও জানাবেন নেতানিয়াহু।  তবে এ বিষয়ে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যেদিক ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি।এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরানের পরমাণু প্রোগ্রাম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে সেখানে হামলা করা হবে। 

বিষয় : সংঘর্ষ ইরান শঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইরান-ইসরায়েল সংঘর্ষ ফের শুরু হওয়ার শঙ্কা বাড়ল

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

ইরান ফের তার পরমাণু কেন্দ্রগুলো পুনর্গঠন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম সম্প্রসারণ করছে। যা কেবল ইসরায়েলের জন্যই নয় বরং মার্কিন স্বার্থসহ বৃহত্তর অঞ্চলের জন্যও বিপদজনক বলে আশঙ্কা করছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে দেশটি।মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসিকে এ তথ্য জানিয়েছেন ওই পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এক কর্মকর্তা ও চার সাবেক মার্কিন কর্মকর্তা।প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে ইসরায়েলের সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম আবার বাড়ানোর কাজ শুরু করেছে ইরান। একই সঙ্গে ইরান পরমাণু সমৃদ্ধি কেন্দ্রগুলো পুনর্গঠন করছে, যা যুক্তরাষ্ট্র গত জুনে বোমাবর্ষণে ধ্বংস করেছিল। ইরানের এসব কার্যক্রম অত্যন্ত উদ্বেগের বিষয়।

আরো পড়ুন ,আরব আমিরাতসহ বিভিন্ন দেশে পবিত্র রজবের চাঁদ দেখা গেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শেষের দিকে ফ্লোরিডায় বৈঠকের কথা রয়েছে। সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে ওই বৈঠকে বোঝাতে চান, ইরানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। সেই সঙ্গে ট্রাম্পকে নতুন সামরিক অভিযানগুলোতে যুক্ত হওয়ার বা সহায়তা পাওয়ার কথাও জানাবেন নেতানিয়াহু।  তবে এ বিষয়ে ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যেদিক ইরানও কোনো প্রতিক্রিয়া জানায়নি।এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরানের পরমাণু প্রোগ্রাম ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে সেখানে হামলা করা হবে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত