মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে। সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেটটি অবতরণ করে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো: সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন, ভারী বৃষ্টিতে গাজায় অন্তত ১০ জনের মৃত্যু: ডব্লিউএইচও
ওসমান হাদির চিকিৎসা-সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
বিষয় : চিকিৎসা ওসমান হাদি সিঙ্গাপুর অ্যাম্বুলেন্স

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন