দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ

সেমিফাইনাল

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা।নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে একপ্রকার বিধ্বস্ত করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরো পড়ুন : মঙ্গলবার শেষ চারে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

গ্রুপের আরেক ম্যাচে আফগান যুবারা শ্রীলংকার যুবাদের কাছে হারায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল।যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ ও শ্রীলংকা। ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দুই দল। যদিও নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় বাংলাদেশকে টপকে টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলংকা। সেই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলংকা।

আরো পড়ুন : প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রিয়ালের জয় উৎসব

বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেলে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামতে হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে জয়ী দলই ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছে ভারত।কোনো অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে টিম ইন্ডিয়া। ফলে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে না পারলে রানার্সআপ হয়ে সেমিতে যেতে হবে, সেমিতে গিয়ে দেখা হবে ভারতের সাথে।

বিষয় : বাংলাদেশ এশিয়া কাপ উইকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা।নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে একপ্রকার বিধ্বস্ত করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরো পড়ুন : মঙ্গলবার শেষ চারে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

গ্রুপের আরেক ম্যাচে আফগান যুবারা শ্রীলংকার যুবাদের কাছে হারায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল।যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ ও শ্রীলংকা। ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দুই দল। যদিও নেট রান রেটে কিছুটা এগিয়ে থাকায় বাংলাদেশকে টপকে টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলংকা। সেই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলংকা।

আরো পড়ুন : প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রিয়ালের জয় উৎসব

বাংলাদেশ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেলে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামতে হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে জয়ী দলই ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছে ভারত।কোনো অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে টিম ইন্ডিয়া। ফলে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে না পারলে রানার্সআপ হয়ে সেমিতে যেতে হবে, সেমিতে গিয়ে দেখা হবে ভারতের সাথে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত