দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবার শেষ চারে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে আড়াইশর আগে থামিয়ে দিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। পরে দুই ব্যাটসম্যানের ফিফটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে জায়গা করে নিল তারা। লঙ্কানদের জয়ে শেষ চারে খেলা নিশ্চিত হয়ে গেল বাংলাদেশেরও। দুবাইয়ে সোমবার যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষের ২৩৫ রান ৪ বল বাকি থাকতে পেরিয়ে গেছে তারা।

এদিনই নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপে এখন দ্বিতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আইসিসির একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান তৃতীয় ওভারে হারায় উইকেট। এরপর তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তাদের প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই স্পর্শ করেন দুই অঙ্ক।

আরও পড়ুন, হারামে শিশু ও বয়স্কদের জন্য বিনামূল্যে সেফটি ব্রেসলেট বিতরণ

কিন্তু পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারেন কেবল ওসমান সাদাত। একটি করে ছক্কা-চারে ৫২ রান করেন এই ওপেনার। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন সেথমিকা সেনাভিরাত্নে ও দুলনিথ সিগারা। দুটি করে প্রাপ্তি রাসিথ নিমসারা ও চামিকা হিনাতিগালা। রান তাড়ায় ৫৫ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। পরে ৫ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। তবে দলকে পথ হারাতে দেননি ভিরান চামুন্দিথা ও কাভিজা গামাগে।

আরও পড়ুন, আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ আলম

ইনিংস শুরু করতে নেমে ২ ছক্কা ও ৩ চারে ৬২ রান করেন ভিরান। কাভিজা ৫ চারে ৩৪ রান করে ফেরেন। থিতু দুই ব্যাটসম্যানের বিদায়ে ফের বিপাকে পড়া লঙ্কানদের টানেন চামিকা। ১ ছক্কা ও ৩ চারে ৫৭ বলে ৫১ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। বাঁহাতি স্পিনে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ফিফটি করা চামিকা জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে প্রথম দুই ম্যাচ জেতা ভারত। এক ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। তাদের সমান ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচ মঙ্গলবার; ভারত খেলবে মালয়েশিয়ার বিপক্ষে আর পাকিস্তান মুখোমুখি হবে আরব আমিরাতের।

বিষয় : বাংলাদেশ শ্রীলঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মঙ্গলবার শেষ চারে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত