মহাকাশ মিশনে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যগত কারণে আগাম পৃথিবীতে ফিরলেন চার নভোচারী। স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নির্ধারিত সময়ের আগেই চারজন নভোচারীকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছে নাসা। আইএসএসের ইতিহাসে এই প্রথম কোনো ক্রু সদস্যের শারীরিক সমস্যার কারণে পুরো মিশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো।
বৃহস্পতিবার ভোরে চার নভোচারীকে বহনকারী স্পেসএক্সের ক্যাপসুল ‘এন্ডেভার’ ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। এর ফলে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই তাঁদের পৃথিবীতে ফিরে আসতে হয়। নাসা জানায়, একজন ক্রু সদস্যের স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি সামনে আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিশন সংক্ষিপ্ত করা হয়। তবে ঠিক কোন নভোচারীর কী ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাসার প্রধান স্বাস্থ্য ও চিকিৎসা কর্মকর্তা জেমস পোল্ক জানান, অপারেশন বা কোনো দুর্ঘটনাজনিত আঘাত থেকে এই সমস্যার সৃষ্টি হয়নি।
আরও পড়ুন, ইরানের নিরাপত্তা অবনতিতে নিউজিল্যান্ডের দূতাবাস সাময়িক বন্ধ
নাসার পক্ষ থেকে আরও বলা হয়েছে, স্বাস্থ্যগত বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পর চার নভোচারীই সুস্থ আছেন এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন