দৈনিক সংবাদ দিগন্ত

তেলের সংকটে ভোগান্তি, অন্যদিকে কমছে মুরগির দাম

ঈদের পর চড়া থাকা মুরগির বাজারে অবশেষে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম উল্লেখযোগ্য হারে কমেছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি।শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই মিশ্র চিত্র দেখা গেছে।বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ টাকা কম। অন্যদিকে সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৭০ টাকা কমে ৩৮০ টাকায় নেমে এসেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে।সবজির বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। পটল, ঢ্যাঁড়স ও করোলার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।আরো পড়ুন , কাঁচাবাজারে সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা তবে বেগুনের দাম উল্টো বেড়ে কেজিপ্রতি ১০০ টাকায় পৌঁছেছে।এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। অনেক দোকানে নির্দিষ্ট ব্র্যান্ডের তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।মসলার বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এলাচ ও লবঙ্গের দাম এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাদাম, কিসমিস ও পোলাওয়ের চালের দামও চড়া রয়েছে।ক্রেতারা বলছেন, আয় অনুযায়ী ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। আগে যে টাকায় পুরো বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেক পণ্যও পাওয়া যাচ্ছে না।

তেলের সংকটে ভোগান্তি, অন্যদিকে কমছে মুরগির দাম