চলতি সপ্তাহে রাজধানীর বাজারে আবারও বেড়েছে মাছ, ডিম ও ব্রয়লার মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে নতুন করে চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় মাছের বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হয়েছে। পাঙাশের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে। তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল ও পোয়া মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।বর্তমানে বাজারে মানভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং টেংরা ৭০০ টাকা কেজি দরে।
আরও পড়ুন, বৃষ্টিতে মরিচের আগুন: রাজধানীর বাজারে কেজি ৪০০ টাকা ছুঁইছুঁই
ডিমের বাজারেও বেড়েছে দাম। গত সপ্তাহের তুলনায় ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়।মুরগির বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে। গরুর মাংসের দাম স্থির থাকলেও তা ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১,১০০ থেকে ১,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি ও বন্যার কারণে বাজারে প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়েছে, যা সীমিত আয়ের মানুষের জন্য বড় চাপ তৈরি করছে।ব্যবসায়ীরা বলছেন, সরবরাহব্যবস্থা স্বাভাবিক না হলে এবং বাজার তদারকি জোরদার না হলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা কঠিন হবে।বিশেষজ্ঞদের মতে, বাজারে নিয়মিত তদারকি, পরিবহন ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিষয় : খাদ্যপণ্যে মুরগির দাম নিত্যপ্রয়োজনীয়

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন