রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। অন্যদিকে দুই থেকে তিন সপ্তাহ আগে বাড়া চালের দাম এখনো কমেনি। তবে সবজির বাজারে স্বস্তি রয়েছে, কারণ অধিকাংশ সবজির দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। একইভাবে সোনালি মুরগির দাম বেড়ে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় পৌঁছেছে।চালের বাজারেও স্বস্তি ফেরেনি। দুই থেকে তিন সপ্তাহ আগে মিনিকেট, নাজিরশাইল ও বিআর-২৮ চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছিল। নতুন করে দাম না বাড়লেও সেই বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বর্তমানে মিনিকেট চাল প্রতি কেজি ৬৮ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮৫ টাকা এবং বিআর-২৮ চাল ৫৮ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন, আজ ঘোষণা হচ্ছে জুলাই মাসের এলপিজির নতুন দাম, বিকেল ৩টায় জানাবে বিইআরসি
খুচরা ব্যবসায়ীদের দাবি, মিল পর্যায়ে চালের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমার কোনো ইঙ্গিত নেই। ফলে খুচরা বাজারেও এর প্রভাব অব্যাহত রয়েছে।অন্যদিকে সবজির বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। অধিকাংশ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙে ৫০ টাকা, পটল ৪০ টাকা, আলু ২৫ টাকা এবং পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি লাউ কিনতে গুনতে হচ্ছে প্রায় ৫০ টাকা।মাছের বাজারে দেশীয় মাছের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ইলিশ এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৮০০ টাকা এবং দেড় কেজি ওজনের বড় ইলিশ প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিষয় : কাঁচাবাজার মুরগির দাম নতুন ঊর্ধ্বগতি

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন