রাজধানীর কাঁচাবাজারে মাংস ও মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও নতুন করে অস্বস্তি তৈরি করেছে ডিমের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।বর্তমানে সাদা ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১২০ টাকা এবং লাল বা ব্রাউন ডিম ১৩০ টাকায়। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
আরও পড়ুন, পে-স্কেল বাস্তবায়নের অর্থায়ন পরিকল্পনা জানতে চায় আইএমএফ
অন্যদিকে মাছের বাজারেও উচ্চমূল্যের চাপ অব্যাহত রয়েছে। ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। বড় রুই, চিংড়ি, ট্যাংরা, শোল ও রূপচাঁদার দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে বলে অভিযোগ।এদিকে বর্ষার কারণে কিছু শাকের সরবরাহ বাড়লেও আলু, বেগুন, করলাসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না সাধারণ ভোক্তাদের।
বিষয় : ঊর্ধ্বমুখী মুরগির দাম মাছের দাম

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
রাজধানীর কাঁচাবাজারে মাংস ও মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও নতুন করে অস্বস্তি তৈরি করেছে ডিমের বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ফার্মের ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।বর্তমানে সাদা ব্রয়লার ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১২০ টাকা এবং লাল বা ব্রাউন ডিম ১৩০ টাকায়। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
আরও পড়ুন, পে-স্কেল বাস্তবায়নের অর্থায়ন পরিকল্পনা জানতে চায় আইএমএফ
অন্যদিকে মাছের বাজারেও উচ্চমূল্যের চাপ অব্যাহত রয়েছে। ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। বড় রুই, চিংড়ি, ট্যাংরা, শোল ও রূপচাঁদার দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে বলে অভিযোগ।এদিকে বর্ষার কারণে কিছু শাকের সরবরাহ বাড়লেও আলু, বেগুন, করলাসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না সাধারণ ভোক্তাদের।

আপনার মতামত লিখুন