দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

‘সংকেতপূর্ণ’ মন্তব্য করলেন রুমিন ফারহানা খালেদা জিয়ার মৃত্যুর দিনে

রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।(৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এসময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা।বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন।

আরো পড়ুন , শোকবার্তা নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এস জয়শঙ্করের

 যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি।  খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি—তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।’

বিষয় : রুমিন বহিষ্কার সংকেতপূর্ণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘সংকেতপূর্ণ’ মন্তব্য করলেন রুমিন ফারহানা খালেদা জিয়ার মৃত্যুর দিনে

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।(৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। এসময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা।বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন।

আরো পড়ুন , শোকবার্তা নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এস জয়শঙ্করের

 যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি।  খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি—তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত