দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও’ - প্রাথমিক চিকিৎসায় সচেতন করতে রাজধানীতে ফার্স্ট এইড কর্মসূচি

প্রাথমিক চিকিৎসায় সচেতন করতে রাজধানীতে ফার্স্ট এইড কর্মসূচি

রাজধানীতে রিকশাচালক ও গণপরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিনামূল্যে ফার্স্ট এইড সরঞ্জাম বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল ১০০শব্দ.কম। শুক্রবার (১২ ডিসেম্বর) মিরপুর-১৪ নম্বরে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেওয়া হয়। এসময় তাদের প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’- স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব ও ১০০শব্দ.কম সম্পাদক আশিক ইসলাম।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী রিকশা ও অটোরিকশা চালকদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, ইয়াসির আরাফাত রিপন, এম এইচ শৈকত, আক্তারুজ্জামান, ১০০শব্দ.কমের চিফ টেকনোলজি অফিসার মো. মশিউর রহমান, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান রাফিন, সাংবাদিক রিদওয়ান ও শাপলা, ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান, ডা. এনায়েত হোসেন প্রমুখ।

আরও পড়ুন, বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা গুরুতর

চিকিৎসকরা অংশগ্রহণকারীদের দুর্ঘটনার পর নিরাপদে এগিয়ে যাওয়ার নিয়ম, রক্তক্ষরণ বন্ধ, চোট সামলানো, শ্বাসকষ্টে সহায়তা, জনসমাগম নিয়ন্ত্রণ, আহতকে নিরাপদ স্থানে সরানোসহ জরুরি সেবায় ফোন করার সঠিক পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেন। প্রশিক্ষণ শেষে সবাইকে একটি করে মানসম্মত ফার্স্ট এইড কিট দেওয়া হয়। কিটে ছিল- ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপটিক, টেপ, সেফটি পিন, ছোট কাঁচি, গ্লাভস, মাস্ক ইত্যাদি। পাশাপাশি ‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’- স্লোগানসংবলিত স্টিকারও তাদের পরিবহনে লাগানোর জন্য দেওয়া হয়, যাতে গণসচেতনতা বাড়ে।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ১০০শব্দ.কমের সম্পাদক আশিক ইসলাম বলেন, ঢাকায় প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে। প্রথম কয়েক মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিকশাচালক ও গণপরিবহন চালকরাই দুর্ঘটনাস্থলে প্রথম পৌঁছান। তাই তাদের প্রশিক্ষিত করে তুলতে পারলে বহু জীবন বাঁচানো সম্ভব। তিনি ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিষয় : কর্মসূচি চিকিৎসা ফার্স্ট এইড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও’ - প্রাথমিক চিকিৎসায় সচেতন করতে রাজধানীতে ফার্স্ট এইড কর্মসূচি

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীতে রিকশাচালক ও গণপরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিনামূল্যে ফার্স্ট এইড সরঞ্জাম বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল ১০০শব্দ.কম। শুক্রবার (১২ ডিসেম্বর) মিরপুর-১৪ নম্বরে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেওয়া হয়। এসময় তাদের প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’- স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব ও ১০০শব্দ.কম সম্পাদক আশিক ইসলাম।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী রিকশা ও অটোরিকশা চালকদের হাতে ফার্স্ট এইড বক্স তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক জি এম রাজিব হোসেন, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, ইয়াসির আরাফাত রিপন, এম এইচ শৈকত, আক্তারুজ্জামান, ১০০শব্দ.কমের চিফ টেকনোলজি অফিসার মো. মশিউর রহমান, বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান রাফিন, সাংবাদিক রিদওয়ান ও শাপলা, ব্যাংক কর্মকর্তা আসাদুজ্জামান, ডা. এনায়েত হোসেন প্রমুখ।

আরও পড়ুন, বিজয়নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা গুরুতর

চিকিৎসকরা অংশগ্রহণকারীদের দুর্ঘটনার পর নিরাপদে এগিয়ে যাওয়ার নিয়ম, রক্তক্ষরণ বন্ধ, চোট সামলানো, শ্বাসকষ্টে সহায়তা, জনসমাগম নিয়ন্ত্রণ, আহতকে নিরাপদ স্থানে সরানোসহ জরুরি সেবায় ফোন করার সঠিক পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দেন। প্রশিক্ষণ শেষে সবাইকে একটি করে মানসম্মত ফার্স্ট এইড কিট দেওয়া হয়। কিটে ছিল- ব্যান্ডেজ, গজ, অ্যান্টিসেপটিক, টেপ, সেফটি পিন, ছোট কাঁচি, গ্লাভস, মাস্ক ইত্যাদি। পাশাপাশি ‘দুর্ঘটনা দেখলে দাঁড়াও, প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাও’- স্লোগানসংবলিত স্টিকারও তাদের পরিবহনে লাগানোর জন্য দেওয়া হয়, যাতে গণসচেতনতা বাড়ে।

যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ১০০শব্দ.কমের সম্পাদক আশিক ইসলাম বলেন, ঢাকায় প্রতিদিন বহু দুর্ঘটনা ঘটে। প্রথম কয়েক মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিকশাচালক ও গণপরিবহন চালকরাই দুর্ঘটনাস্থলে প্রথম পৌঁছান। তাই তাদের প্রশিক্ষিত করে তুলতে পারলে বহু জীবন বাঁচানো সম্ভব। তিনি ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত