দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

স্বেচ্ছাসেবক দল সারা দেশে আগামী শনিবার বিক্ষোভ ডেকেছে

বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বীরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আরো পড়ুন , নয়াপল্টনে মুসাব্বিরের জানাজায় জনস্রোত

মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন।ফুটেজে দেখা গেছে, মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়।

বিষয় : কর্মসূচি বিক্ষোভ শনিবার স্বেচ্ছাসেবক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্বেচ্ছাসেবক দল সারা দেশে আগামী শনিবার বিক্ষোভ ডেকেছে

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বীরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আরো পড়ুন , নয়াপল্টনে মুসাব্বিরের জানাজায় জনস্রোত

মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। এতে নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন।ফুটেজে দেখা গেছে, মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত