দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ের মোগরাপাড়ায় টিনশেড মার্কেটে আগুন

মোগরাপাড়ায় টিনশেড মার্কেটে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড মার্কেটের একাধিক দোকান ও গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় অবস্থিত মোতালেবের টিনশেড মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মার্কেটের একটি অংশে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। টিনশেডে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাদের মালামাল উদ্ধার করার সুযোগ পাননি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। 

আরও পড়ুন, কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে ড. সাইফুল আলম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

এ সময় সোনারগাঁ থানার পুলিশের উপপরিদর্শক সামরুলের নেতৃত্বে একটি পুলিশ দল নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তা করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ শাখার উপসহকারী পরিচালক ওসমান গনী জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন, মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন চেষ্টা

তিনি আরও বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। মার্কেটের মালিক মামুন মিয়া বলেন, আগুনে তার মার্কেটের একাধিক দোকান ও গোডাউন পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী সবকিছু হারিয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

বিষয় : আগুন সোনারগাঁয় মোগরাপাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনারগাঁয়ের মোগরাপাড়ায় টিনশেড মার্কেটে আগুন

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড মার্কেটের একাধিক দোকান ও গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর থানা রোড এলাকায় অবস্থিত মোতালেবের টিনশেড মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মার্কেটের একটি অংশে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো মার্কেট এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। টিনশেডে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাদের মালামাল উদ্ধার করার সুযোগ পাননি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সোনারগাঁ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। 

আরও পড়ুন, কুলাউড়ায় শীতার্ত মানুষের মাঝে ড. সাইফুল আলম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

এ সময় সোনারগাঁ থানার পুলিশের উপপরিদর্শক সামরুলের নেতৃত্বে একটি পুলিশ দল নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তা করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ শাখার উপসহকারী পরিচালক ওসমান গনী জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

আরও পড়ুন, মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন চেষ্টা

তিনি আরও বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। মার্কেটের মালিক মামুন মিয়া বলেন, আগুনে তার মার্কেটের একাধিক দোকান ও গোডাউন পুড়ে গেছে। অনেক ব্যবসায়ী সবকিছু হারিয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত