সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিহাসের নতুন অধ্যায়ের সুচনা!গত মঙ্গলবার সরিষার মাড়াই মেশিনে হাত আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীর হাত সফলভাবে পুনঃসংযোগ করা হয়েছে। প্রায় ৬ ঘণ্টাব্যাপী জটিল অপারেশনের মাধ্যমে অর্থোপেডিক বিভাগের ডা.প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডলের নেতৃত্বে মেডিকেল টিম এই অসাধারণ সাফল্য অর্জন করেন।
অপারেশনের পর রোগী এখন সুস্থ আছেন এবং হাত নাড়াতে পারছেন যা নিঃসন্দেহে একটি চমৎকার সংবাদ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম সফলভাবে হাত জোড়া লাগানোর অপারেশন সম্পন্ন হলো, যা হাসপাতালের চিকিৎসা ইতিহাসে এক নতুন মাইলফলক।
আরও পড়ুন, নেত্রকোনা পৌরসভাকে একটি মানবিক পৌরসভা গড়তে চান প্রশাসক আরিফুল ইসলাম
এই অর্জনের মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা। এই সাফল্যের বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানান মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী, শেখ মোঃ আমিনুর রহমান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন