দৈনিক সংবাদ দিগন্ত

শরীফ হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিমের ৮ ব্যাংক হিসাব জব্দ

ইনকিলাব মঞ্চের মুখমাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (৩৭) ও তার সহযোগীদের ৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন, শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু, ট্রাইব্যুনালে উত্তপ্ত পরিস্থিতি

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে হাদির ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা রাহুল দাউদ ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শহীদ হন।

জানা যায়, শুরুতে ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা হলেও হাদির মৃত্যুর পর তদন্ত কর্মকর্তার আবেদনে ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে এবং আসামিদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : আসামি জব্দ ব্যাংক হিসাব শরীফ হাদি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শরীফ হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিমের ৮ ব্যাংক হিসাব জব্দ

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখমাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ (৩৭) ও তার সহযোগীদের ৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন, শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু, ট্রাইব্যুনালে উত্তপ্ত পরিস্থিতি

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনি প্রচারণা চালানোর সময় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে হাদির ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা রাহুল দাউদ ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শহীদ হন।

জানা যায়, শুরুতে ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা হলেও হাদির মৃত্যুর পর তদন্ত কর্মকর্তার আবেদনে ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে এবং আসামিদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত