দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

রায়পুরায় সেনাবাহিনী ও পুলিশের কম্বিং অপারেশন অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

কম্বিং অপারেশন অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় শ্রীনগর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জালাল এবং পাড়াতলী ইউনিয়নের ইকবাল নামের দুইজনকে আটক করা হয়। বুধবার (৭ জানুয়ারি) রায়পুরা উপজেলার শ্রীনগর,পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার সার্বিক সহযোগিতা ও নেতৃত্বে সেনাবাহিনী ও জেলা পুলিশ নরসিংদী যৌথভাবে অংশ নেয়।

অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়ন থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জালালকে আটক করা হয়। পাশাপাশি পাড়াতলী ইউনিয়ন থেকে ইকবাল নামের আরেক সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়া বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ও মোবাইল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন, যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার আটক

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের ফলে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয় : রায়পুরা আটক সন্ত্রাসী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রায়পুরায় সেনাবাহিনী ও পুলিশের কম্বিং অপারেশন অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় শ্রীনগর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জালাল এবং পাড়াতলী ইউনিয়নের ইকবাল নামের দুইজনকে আটক করা হয়। বুধবার (৭ জানুয়ারি) রায়পুরা উপজেলার শ্রীনগর,পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার সার্বিক সহযোগিতা ও নেতৃত্বে সেনাবাহিনী ও জেলা পুলিশ নরসিংদী যৌথভাবে অংশ নেয়।

অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়ন থেকে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জালালকে আটক করা হয়। পাশাপাশি পাড়াতলী ইউনিয়ন থেকে ইকবাল নামের আরেক সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়া বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ও মোবাইল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন, যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার আটক

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের ফলে এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত