দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন

নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলা জুড়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি। সকালে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৯টায় রায়পুরা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই উৎসবমুখর আয়োজনে। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা পরিবেশনের মাধ্যমে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য জান্নাতুল হক শাপলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফজলুল রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন, শিবচরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত

বক্তারা বলেন, মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি শপথের দিন—একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”দিনব্যাপী রায়পুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসের পুরো আয়োজন জুড়ে ছিল দেশপ্রেমের আবেগ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার দৃঢ় অঙ্গীকার।

বিষয় : রায়পুরা নরসিংদী শ্রদ্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

নরসিংদীর রায়পুরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলা জুড়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি। সকালে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এ সময় উপজেলা প্রশাসন, পৌরসভা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৯টায় রায়পুরা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এই উৎসবমুখর আয়োজনে। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা পরিবেশনের মাধ্যমে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সদস্য জান্নাতুল হক শাপলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ফজলুল রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন, শিবচরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস পালিত

বক্তারা বলেন, মহান বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি শপথের দিন—একাত্তরের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”দিনব্যাপী রায়পুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসের পুরো আয়োজন জুড়ে ছিল দেশপ্রেমের আবেগ, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার দৃঢ় অঙ্গীকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত