রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক হঠাৎ দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে টেনে ঘুরিয়ে ফেলে দেন। এরপর ওই যুবক দ্রুত পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা আটক যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন, রিহ্যাব সেন্টারে আহত যুবকের মৃত্যু, মালিকসহ তিনজন গ্রেফতার
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদারের মধ্যেই এ হামলার ঘটনা ঘটায় উপস্থিতদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন