গাইবান্ধার পলাশবাড়ীতে বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে একাত্তরে বীর শহীদ লেফটেন্যান্ট রফিক আহমেদ সসরকারসহ পৃথক তিন বীর শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আয়োজনে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের টেংরা-বাদিয়াখালি সড়কে এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়েছে। আরও পড়ুন, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন৩১ মার্চ ১৯৭১ সালের আজকের এইদিনে উত্তরাঞ্চলের প্রথম পলাশবাড়ীতে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়। সেদিন পলাশবাড়ীর চৌমাথা মোড়ের জিরোপয়েন্টে সংঘটিত এক লোমহর্ষক সম্মুখ যুদ্ধে পাক সেনাদের গুলিতে নির্মম শহীদ হন লেফটেন্যান্ট রফিক আহমেদ সরকার। এসময় পৃথক আরোও তিনজন মুক্তিকামী যোদ্ধা শহীদ হয়েছিলেন। সেদিন দেশের স্বাধীনতা অরাজনের যুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা। তাঁদের বিশেষ স্মরণে আজকের এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কাউপজেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ্ আদিল নান্নু’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক বাবু গোবিন্দলাল দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বধ্যভূমি সংরক্ষণ কমিটি জেলা কমিটির সদস্য সচিব মোস্তফা মনিরুজ্জামান, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার সদস্য সিনিয়র সাংবাদিক সাহাদুর রহমান প্রধান, বধ্যভূমি সংরক্ষণ জেলা কমিটির সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাবেক ব্যাংকার শাহ আলম সরকার। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন।