লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলার বিষয়টি নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ স্যোশালে’ এ তথ্য জানিয়েছেন তিনি।ট্রাম্প ওই পোস্টে জানান, “যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলায় একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে। সেই সঙ্গে দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে বের করে নিয়ে এসেছে।” “এই অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে যৌথভাবে পরিচালিত হয়েছিল। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। আজ (স্থানীয় সময় শনিবার) বেলা ১১ টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।”কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সরকারি ভাষ্য অনুযায়ী, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যে এই হামলা চালানো হয়েছে।
আরো পড়ুন , ভেনেজুয়েলা ইস্যুতে হামলার নির্দেশ দিলেন ট্রাম্প
কারাকাসের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে, তারা ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার উদ্দেশ্যেই এই আক্রমণ চালিয়েছে। তবে তাদের সেই চেষ্টা ‘সফল হবে না’ বলেও বিবৃতিতে অঙ্গীকার করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারাদেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, রাজধানী কারাকাসে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়ার কিছুক্ষণ আগেই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের বাণিজ্যিক বিমানগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এটিকে তারা ‘চলমান সামরিক তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে।মার্কিন সিভিল এভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা এফএএর এই বিধিনিষেধ জারির পরই কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিষয় : ভেনেজুয়েলা বাহিনী মার্কিন

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন