দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

মহেশপুরে গুটি সারের নতুন দিগন্ত কৃষক আব্দুল হকের উদ্যোগ পরিদর্শনে কৃষি কর্মকর্তারা

কৃষক আব্দুল হকের উদ্যোগ পরিদর্শনে কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের কৃষক আব্দুল হকের হাত ধরে স্থানীয় পর্যায়ে গুটি সার উৎপাদনে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। ২০১১ সালে কৃষি অফিসের প্রশিক্ষণের মাধ্যমে ইউরিয়া, পটাশ ও ডিওপি সার মিশ্রণের আধুনিক পদ্ধতিতে গুটি সার তৈরি শুরু করেন তিনি। মহেশপুর উপজেলায় তিনিই প্রথম এই গুটি সার উৎপাদনের উদ্যোগ নেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। 

কৃষক আব্দুল হক জানান, প্রচলিত ছিটানো সারের তুলনায় গুটি সার জমিতে প্রয়োগ করলে সার অপচয় অনেক কম হয়। পাশাপাশি ধীরে ধীরে মাটিতে সার গলে শিকড়ে পৌঁছায়, ফলে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং মাটির গুণগত মানও উন্নত হয়। এতে উৎপাদন খরচ কমে আসে এবং ফলন বাড়ে। গতকাল সোমবার সকালে তার নিজস্ব কারখানায় স্থাপিত গুটি সার তৈরির মেশিন পরিদর্শনে আসেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। এ সময় তিনি কারখানার কার্যক্রম ঘুরে দেখেন এবং গুটি সার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন,গুটি সার ব্যবহারে সার ব্যবস্থাপনা আরও বিজ্ঞানসম্মত হয়। এতে একদিকে যেমন কৃষকের খরচ কমে অন্যদিকে পরিবেশ ও মাটির স্বাস্থ্য রক্ষা পায়। স্থানীয় পর্যায়ে একজন কৃষকের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন, মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ সময় মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা উপস্থিত ছিলেন। তিনি বলেন গুটি সার প্রযুক্তি সম্প্রসারণ করা গেলে মহেশপুরসহ আশপাশের এলাকায় ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। আগ্রহী কৃষকদের এ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তারা ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বিস্তারের মাধ্যমে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : কৃষি পরিদর্শন মহেশপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মহেশপুরে গুটি সারের নতুন দিগন্ত কৃষক আব্দুল হকের উদ্যোগ পরিদর্শনে কৃষি কর্মকর্তারা

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের কৃষক আব্দুল হকের হাত ধরে স্থানীয় পর্যায়ে গুটি সার উৎপাদনে নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। ২০১১ সালে কৃষি অফিসের প্রশিক্ষণের মাধ্যমে ইউরিয়া, পটাশ ও ডিওপি সার মিশ্রণের আধুনিক পদ্ধতিতে গুটি সার তৈরি শুরু করেন তিনি। মহেশপুর উপজেলায় তিনিই প্রথম এই গুটি সার উৎপাদনের উদ্যোগ নেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। 

কৃষক আব্দুল হক জানান, প্রচলিত ছিটানো সারের তুলনায় গুটি সার জমিতে প্রয়োগ করলে সার অপচয় অনেক কম হয়। পাশাপাশি ধীরে ধীরে মাটিতে সার গলে শিকড়ে পৌঁছায়, ফলে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং মাটির গুণগত মানও উন্নত হয়। এতে উৎপাদন খরচ কমে আসে এবং ফলন বাড়ে। গতকাল সোমবার সকালে তার নিজস্ব কারখানায় স্থাপিত গুটি সার তৈরির মেশিন পরিদর্শনে আসেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। এ সময় তিনি কারখানার কার্যক্রম ঘুরে দেখেন এবং গুটি সার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন,গুটি সার ব্যবহারে সার ব্যবস্থাপনা আরও বিজ্ঞানসম্মত হয়। এতে একদিকে যেমন কৃষকের খরচ কমে অন্যদিকে পরিবেশ ও মাটির স্বাস্থ্য রক্ষা পায়। স্থানীয় পর্যায়ে একজন কৃষকের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

আরও পড়ুন, মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ সময় মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা উপস্থিত ছিলেন। তিনি বলেন গুটি সার প্রযুক্তি সম্প্রসারণ করা গেলে মহেশপুরসহ আশপাশের এলাকায় ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। আগ্রহী কৃষকদের এ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তারা ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বিস্তারের মাধ্যমে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত